আমরা ছোট
বেলায় কত কিছু পড়েছি ,পড়েছি মজার মজার গল্প, মজার মজার সব ছড়া এছাড়াও পড়েছি আদেশ-নির্দেশক
ছোট ছোট অনেক বাক্য।যা থেকে আমরা শিখেছি জেনেছি অনেক কিছু।আর কিছু কিছু প্রবাদ ত আমাদের
পাঠ্য বইয়ের পিছনেই থাকত এই রকম
প্রবাদ
যেমন –“ইচ্ছা থাকলে উপায় হয়” আজ কিছু কথা না হয় এটা নিয়েই বলি।
ধরুন আপনি
আপনাকেই মোটিভেটেড করার জন্য পরিকল্পনা করলেন সেটা বাস্তবায়ন করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে আপনি কি করবেন আগে সেটা ঠিক করতে হবে । তার পর সেটা অর্জন করার জন্য
তীব্র ইচ্ছা আপনার থাকতে হবে।
শুধু ইচ্ছা
থাকলেই কিন্তু আপনার হবে না, সেই ইচ্ছা শক্তিকে বাস্তবায়ন করার জন্য তিনটা জিনিস আপনাকে
মেনে চলতে হবে তাহলে আপনি নিজের হয়ে উঠতে পারবেন নিজের মোটিভেশনাল স্পিকার,আত্নবিশ্বাসী,মনোযোগি
এবং আপনার সুষ্ঠু দিক নির্দেশক।
সত্যিকার
অর্থে ইচ্ছা থাকলেও যদি আপনার সঠিক পরিকল্পনা
না থাকে তাহলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন