স্বপ্ন
আমরা সকলেই স্বপ্ন দেখি তাই না, কিন্ত সব সময় স্বপ্ন বাস্তবে রুপান্তরিত হয় না। কেউ ভাবি ডাক্তার হব,কেউ ইঞ্জিনিয়ার,কেউ বিজ্ঞানী কেউ বা সরকারি বড় কোন কর্মকর্তা। ধরুন কিছুই হওয়া হল না তাই বলে কি জীবন থেমে থাকবে থাকবে না। তাই পরবর্তীতে চিন্তা করি কি করব ? পরবর্তীতে চিন্তা করতে হবে কোন কাজটা করতে আপনার ভাল লাগে যার জন্য আপনি সর্বোচ্চ সময় ব্যায় করতে পারবেন, জীবনের যত বাধা বিপত্তিই আসুক না কেন আপনি তার জন্য প্রস্তুত থাকতে রাজি ।সেই কাজটাই আপনাকে বেচে নিতে হবে। আর তার জন্য লেগে থাকতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে।
এ পি জে আবুল কালাম আজাদ বলেছেন-" স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখ স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না।"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন