“ভয়কে জয়”

আমরা যখন কোন কিছু করতে চাই তখন আমাদের নেতিবাচক চিন্তা –ভাবনা আমাদেরকে ঘিরে বসে।

আমরা কি করতে চাই তার চেয়েও যেন কি চাই না বা আমার দ্বারা হবে না এই চিন্তা-ভাবনা আমদেরকে বেশি প্রভাব ফেলে।

ধরুন,                          

আমাদের কোন প্রিয় মানুষের জন্মদিন অথবা কোন একটা বিশেষ দিন সেই দিনে আমরা চাই আমাদের প্রিয় মানুষকে কোন কিছু উপহার দিব ।তখন আমরা চিন্তা করি সে কি এটা পছন্দ করবে ,মনে হয় পছন্দ হবে না।আমরা কিন্তু প্রথমেই ভয় পাই। এই ভয়কে প্রথমে জয় করতে হবে।

আর একটু যদি বলি ,

আমরা যখন কোন পরিক্ষার হলে প্রবেশ করি, প্রথমেই খুব হতাশ হয়ে পড়ি।ভাবি, কি জানি কি হবে,

আমি মনে হয় পরিক্ষায় ভাল করতে পারব না।নেতিবাচক চিন্তা-ভাবনা আমাদের ঘিরে রাখে। এই রকম চিন্তা-ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।

ভয়কে জয় করতে হবে। তাহলেই আমরা নিজেরাই নিজেদের মোটিভেশনাল হয়ে উঠতে পারব।

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সূচিশিল্প নিয়ে যত কথা